আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ – Padmatimes24

: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ এখন এমন একটি রাজনৈতিক দলকে স্পষ্টভাবে চিহ্নিত করেছে, যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে।

সোমবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “যে দলের নিজস্ব কোনো নীতি–আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই—শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের মুখোশ এখন উন্মোচিত।”

বিদেশি লেখালেখির সমালোচনা করে তিনি আরও বলেন, কিছু লোক দেশের বাইরে বসে এমনভাবে মন্তব্য করছে যেন তারাই সবজান্তা, আর দেশের মানুষ কিছুই বোঝে না। “তাদের কোনো জবাবদিহিতা নেই, নেই দায়িত্ববোধ। দেশপ্রেমেরও অভাব দেখা যায়,” মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদের দাবি, যে কোনো বক্তব্য বা লেখা দেশের স্বার্থের ক্ষতি করছে কি না, সেটিই হওয়া উচিত প্রধান বিবেচনা। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে থাকেন“সবার আগে বাংলাদেশ।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নেপথ্য অপপ্রচার নিয়ে তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ, অপবাদ আর চরিত্রহননের প্রবণতা বেড়েই চলেছে। “পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশন এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে,” যোগ করেন বিএনপির এ নেতা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *