আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

বিনোদন

গোপন অভ্যাস প্রকাশ করলেন তামান্না ভাটিয়া

: উষ্ণ গড়ন, নাচের তাল আর মন মাতানো রূপে বহু দর্শকের হৃদয় জিতে নিয়েছেন তামান্না ভাটিয়া। কিন্তু দর্শকের মোহিত হওয়ার আগেই তিনি নিজেই প্রেমে পড়েছেন নিজের শরীরের! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু গোপন অভ্যাস প্রকাশ করে চমকে দিয়েছেন ভক্তদের।

তামান্না বলেন, ‘আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময় শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগলেও, আমি জানি সে আমাকে প্রতিদিন কতটা সহ্য করে।’

তিনি জানান, ছোটবেলায় ছিপছিপে শরীরকে তিনি সৌন্দর্যের মাপকাঠি ভাবতেন। কিন্তু বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।

তার ভাষায়, ‘এক সময় ভাবতাম, ছিপছিপে হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আমাকে ভালো লাগার অনুভূতি দিত না। এখন জানি, আত্মসম্মান বা সৌন্দর্য শরীরের মাপে আটকে থাকে না।’

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্না ভাটিয়ার নতুন ছবি ‘সিকান্দার কা মুকাদ্দার’, যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *