আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

মোহনপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ টার দিকে গণমিছিলটি জামায়াতে ইসলামী পার্টি অফিস থেকে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়ক হয়ে একদিল তলার মোড় প্রদক্ষিত করে থানার মোড়ে গিয়ে পথসভায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ জিএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরা ও কর্ম পরিষদ সদস্য রাজশাহী মহানগরী এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও কেন্দ্রীয় সূরা সদস্য, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল খালেক, সূরা কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার মাওলানা এফ এম ইসমাইল আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট পৌরসভা শাখার আমীর মাও: আব্দুল জলিল, কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ জামাত-শিবিরের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *