আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

“যুক্তরাজ্য থেকে চার চিকিৎসক খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় ঢাকায়”

বিএনপি চেয়ারপারসনস বেগম খালেদা জিয়া: পুরোনো ছবি।

: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। তারা বর্তমানে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ড. রিচার্ড বিউলের নেতৃত্বে এই মেডিকেল প্রতিনিধি দল হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। সেখানে তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালে অবস্থানরত স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।

হাসপাতাল সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞদের আগমনে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি আশা করা যাচ্ছে।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *