আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : গোপালগঞ্জে এনসিপির জুলাই পথসভায় নেতাদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। পরে বিক্ষোভ মিছিল বের করে তারা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দেন।

নেতাকর্মীরা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির জোর দাবি জানানো হয়।

সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মসূচি চললেও মূল সড়ক অবরোধ না করায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগে কোনো সমস্যা হয়নি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *