আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে: বিএনপি – Padmatimes24

: সরকার পরিকল্পিতভাবে ‘পিআর পদ্ধতি’ সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “এই পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। কেউ বলবে করব, কেউ বলবে করব না- এভাবে সময় টেনে শেষে বলবে নির্বাচন হবে না, তাই সময় বাড়াতে হবে।”

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, “হাসিনা ইভিএম চালু করতে চেয়েছিল, পারেনি। পিআর পদ্ধতিও মানুষ মেনে নেবে না। দেশের মানুষ এখনো জানে না পিআর পদ্ধতি কী। আগে মানুষকে ভোট দেওয়া শেখান, পরে এসবের কথা বলবেন।”

মির্জা আব্বাসের অভিযোগ, সরকার নির্বাচন ঘোষণা নিয়েও গড়িমসি করছে। “আমি সন্দেহ করি, এর পেছনেও ষড়যন্ত্র আছে। আমরা প্রস্তুত, দরকার হলে ১৭ বছর আন্দোলন করব,” বলেন তিনি।

জামায়াত ও এনসিপিকে নিশানা করে তিনি বলেন, “ওরা বিএনপি যা বলে, তার উল্টোটা করে। কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির ঘাড়ে চড়ে মন্ত্রী হয়, এখন এনসিপির ঘাড়ে চড়েছে- কিন্তু কোনো লাভ হবে না।”

এনসিপি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কটাক্ষ করে মির্জা আব্বাস বলেন, “এখন তারা সরকারি প্রটোকল ও সার্কিট হাউস ব্যবহার করেন, অথচ আমরা মন্ত্রী ও মেয়র হয়েও এমন সুযোগ পাইনি।”

দীর্ঘ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “সরকার একদিনে পড়ে না। আমরা গুলি খেয়েছি, জেল খেটেছি, গুম হয়েছি- কিন্তু আপনাদের গায়ে তো হোঁচট খাওয়ার দাগও নেই।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *