আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজশাহীতে বিএনপি নেতা মিলন অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিসিইউ-এর ১ নম্বর বেডে চিকিৎসাধীন।

শফিকুল হক মিলনের ঘনিষ্ঠজনরা জানিয়েছে, রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নেন মিলন। সেখানে তিনি বক্তব্যও দেন। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। তিনি হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টে ভুগছেন। হাসপাতালে তাঁর বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়।

দ্রুত সুস্থতার জন্য মিলন সবার কাছে দোয়া চেয়েছেন। ইতোমধ্যে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী তাঁকে দেখতে হাসপাতালে গেছেন এবং তাঁর সুস্থতা কামনা করেছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *