আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জি এম কাদের – Padmatimes24

: আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার বিকেলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।”

এর আগে মঙ্গলবার রাজনৈতিক কার্যক্রমে তার ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা মামলা প্রত্যাহারের পর বুধবার প্রথমবারের মতো দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি।

জি এম কাদের অভিযোগ করেন, তার ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “একজন দোষীর শাস্তি দিতে ১০ জন নির্দোষকে শাস্তি দেওয়া হচ্ছে। বাড়িঘর ও অফিসে আগুন, মামলা-হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

সম্প্রতি লাঙ্গল প্রতীক নিয়ে বিরোধের প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, “আমাদের লাঙ্গল অন্য কাউকে দিলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে, তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *