
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা: দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ভবানীগঞ্জ আলুহাটি থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা এসে আলুহাটিতেই সমাবেত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাষ্টার আব্দুল গাফফারের সভাপতিত্বে সংক্ষিপ্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও রাজশাহী-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদেশ্যে কামাল হোসেন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হবে। তাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। আজ এই সমাবেশ প্রকাশ করে বাগমারা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার রাজনীতি করেননি। তার উত্তসূরি বেগম খালেদা জিয়া ও সুযোগ্য সন্তান তারেক রহমানও ক্ষমতার রাজনীতি করেননি। তাই আমরা রাজনীতি ক্ষমতার জন্য করি না। মানুষের ভাগ্যের উন্নয়নে রাজনীতি করি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বিএনপির নেতা এনামুল হক, আলাউদ্দীন প্রামানিক, মাষ্টার ইউসুফ আলী, সালাম পারভেজ, শাহীন রেজা, জিল্লুর রহমান, আকতারুল আলম, ছমির উদ্দীন, সাইফুল ইসলাম, শাহনুর রহমান, রফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী প্রভাষক রিনা ইসলাম প্রমুখ।




