আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাগমারায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করা হয়েছে। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজনে শনিবার সন্ধ্যায় দক্ষিণ সাঁজুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

বক্তব্যে অধ্যাপক কামাল হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ গঠনের মহানায়ক। তাঁর নেতৃত্বেই দেশে বহু দলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, শত জেল-জুলুম সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন এবং এখনো মাঠে আছেন। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহীন রেজা, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ আলী।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *