আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

নির্বাচনে বিএনপির চেয়ে এগিয়ে জামায়াত: দুদু – Padmatimes24

: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী এগিয়ে আছে। তিনি বুধবার (১ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরে শহরে তুলশীরাম সড়কে কেন্দ্রীয় শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের পরে এ মন্তব্য করেন।

দুদু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি। অন্যদিকে জামায়াত ইতোমধ্যেই প্রার্থী চূড়ান্ত করেছে, লিফলেট ও পোস্টার তৈরি করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই বলা যায় তারা নির্বাচনে একা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পিআর পদ্ধতি সাংগঠনিক বিষয়, যা পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করা হবে। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তিনি আশা প্রকাশ করেন, ধর্মীয় উৎসব সবাই একসাথে শান্তিপূর্ণভাবে পালন করবে।

পরিদর্শনের শেষে দুদু সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হিন্দু নেতাদের কাছে তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *