আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জাহানাবাদে ছাত্রদলের কর্মী সমাবেশ – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে মোহনপুরের ০৬ নং জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) পাকুড়িয়া কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক মোল্লা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব মেহেদী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।

কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, বিএনপি নেতা জালাল উদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সকলের ছাত্রদলের কার্যক্রম বৃদ্ধিসহ নির্বাচনের প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *