
এস এম ইসাহক আলী রাজু গুরুদাসপুর : গুরুদাসপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গুরুদাসপুর পৌর শহরে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে
গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব ওমর আলী শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বক্তব্যে বলেন, নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চাচ্ছেন। কিন্তু নির্বাচনে জনগন বিএনপিকেই বিজয়ী করবে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল আজিজকে সবুজ সংকেত দিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন। দলের চেয়ারম্যান এ আসনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন,বিএনপি ক্ষমতায় গেলে নেতা-কর্মীরা মুল্যায়িত হবেন। সবুজ সংকেতের বিষয়টি তারেক রহমান মুঠোফোনে তাঁকেও নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
প্রধান বক্তা জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে তাঁকে এলাকায় কাজ করার জন্য বলেছেন। বিভ্রান্ত না হয়ে আগামীর নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে কাজ করার আহবান জানান তিনি।
মোহাম্মদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী ও মিজানুল হক ডিউক,জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু ও আব্দুল কাদের,সুফি মো.আবু সাঈদ, মো. শহিদুল শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




