আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজশাহীতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকাল থেকে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শহরজুড়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন নেতারা। এরপর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। বিকেল সাড়ে ৩টায় মহানগরীর বাটার মোড়ে র‌্যালির আগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও মহানগর বিএনপির সাবেক সদস্য রিতা।

এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ মখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।

আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল হক হারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি ও সহক্রীড়া সম্পাদক লাভলীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে এবং পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা বলেন, জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই রাষ্ট্রবিরোধী ভূমিকা রেখে আসছে- ১৯৪৭ সালে ভারতের পক্ষে, ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে এবং ১৯৮৬ সালে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছিল। বক্তারা দেশবাসীকে এই দল থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, “কোনো শক্তিই জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না। দীর্ঘ ১৭ বছর রাজপথে থাকার মতো যুবদল এখনও ঐক্যবদ্ধ রয়েছে এবং সকল ষড়যন্ত্র রুখে দেবে।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে দেশে ফিরবেন এবং ফিরেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাটার মোড় থেকে শুরু হয়ে র‌্যালিটি সোনাদিঘীর মোড়সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *