আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএপির প্রার্থী আব্দুল আজিজ

এস এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে অন্যান্য প্রার্থীদের নাম ঘোষণা করার সময় মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাটোর-৪ আসনে আব্দুল আজিজের নাম ঘোষণা করেন।আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বলেন, দল যে বিশ্বাসে তার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, সেই মর্যাদা তিনি রক্ষা করবেন। নাটোর-৪ আসনে নিরঙ্কুশ ভাবে ধানের শীষকে বিজয়ি করবে গুরুদাসপুর-বড়াইগ্রামের ভোটাররা।  জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনের সকল ভোটাদের ভোট এবং দোয়া প্রত্যাশা করছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *