আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বিএনপির ২৩৭ প্রার্থীর মধ্যে ১০ জন নারী – Padmatimes24

: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত প্রার্থীদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ১০ জন।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যান্য নারী প্রার্থীরা হলেন-

সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর,
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম,
ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ,
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন,
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
যশোর-২ আসনে সাবিরা সুলতানা,
ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম এবং
নাটোর-১ আসনে ফারজানা শারমিন।

অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করল বিএনপি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *