আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সংবিধান অনুযায়ী এখন নির্বাচনের কোনো ভিত্তি নেই: জামায়াত – Padmatimes24

: বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণকে সংকটে ফেলা হয়েছে।

তিনি দাবি করেন, ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হোক। জনগণের মতামতই হবে সরকারের ভিত্তি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনার দৌলতপুরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “গত নির্বাচন হয়েছে ২০২৪ সালে। তাই সংবিধান অনুযায়ী এখন নির্বাচনের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই। প্রধান উপদেষ্টা সংবিধানে নেই। এই গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই নির্বাচনের স্বীকৃতি দেওয়া যেতে পারে। একটি বড় দল দুই-তিন জন উপদেষ্টাকে প্রভাবিত করে অদৃশ্য ষড়যন্ত্র করছে এবং পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন ও আন্দোলন একসাথে চলবে। আমাদের আমির বলেছেন, যারা জুলাই সনদ মানতে চান না, ২৬-এর নির্বাচন তাদের জন্য নয়।”

এদিকে একই দিনে বিকেল ৪টায় নগরীর নতুন রাস্তা মোড়ে জামায়াতের মহানগর নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা পরে জনসভায় যোগ দেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *