আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

এলাকার সন্তান হিসেবে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন: লিটন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর ও পুঠিয়া: রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, “আমি দুর্গাপুরের সন্তান হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। দলীয় বিবেচনা নয়, এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দেবেন।”

তিনি একই সঙ্গে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার আহ্বান জানান।

শনিবার বিকেলে দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তৃণমূল নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

৩নং পানানগর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক নাঈমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতিত্ব করেন পানানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি অ্যাডভোকেট ইসহাক আলী মণ্ডল। তিনি ইউনিয়নের প্রস্তুতি তুলে ধরে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন এবং পানানগর ইউনিয়নে জামায়াত মনোনীত সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ড. সেলিম রেজা খান প্রমুখ।

সমাবেশ শেষে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভরসার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *