
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত তালিকায় সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।
ঘোষিত কমিটির মেয়াদ থাকবে আগামী ছয় মাস। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট একেএম মিজানুর রহমানকে। জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৯ জন- মামুনুর রশিদ, অ্যাডভোকেট আবু সাঈদ জিন্নাহ, অ্যাডভোকেট অশোক কুমার দাস, প্রভাষক মতিউর রহমান, অধ্যাপক ওয়ালিউর রহমান, আলী মোর্তুজা, ইলিয়াশ হাসান সোহেল, আব্দুল মালেক ও সায়েম মবিন।
রনিউর রহমানকে করা হয়েছে জেলা কমিটির সদস্যসচিব। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মীর ফারুক। এছাড়া ১৪ জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে- আতাউর রহমান, আইউব আল জেরি, শাহ মখদুম মিলন, ইমরান হাসান, তোহিদুল ইসলাম, মোবারক আলী, রাকিবুল ইসলাম, তসবির রহমান মৃধা, আপন দুলাল, মনিরুল ইসলাম, ফিরোজ আলম, আব্দুল হালিম ও আব্দুল আলিম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাহিদুল ইসলাম সাজু, আতিকুর রহমান, রফিকুল ইসলাম, ইফ্ফাত উদ্দিন ও রাশেদুল ইসলামকে।
এর আগে গত ৩১ অক্টোবর মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্র বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে সংগঠনকে শক্তিশালী করতে জেলা ও মহানগর- উভয় কমিটিই ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন আসনে বেশ কয়েকজন নেতাকর্মী এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই রাজশাহীর ছয়টি আসনে দলটির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।




