আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ছাত্র আন্দোলনের রাজশাহীর ৫ নেতাকে শোকজ – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি নিয়ে ধারাবাহিক বিশৃঙ্খলার দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠান।

শোকজপ্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, মহানগরের যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বিভা ও সুমাইয়া আক্তার, যুগ্ম সদস্যসচিব নাহিদুজ্জামান রাজ এবং সদস্য শুয়াইব আহমেদ।

নোটিশে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে রাজশাহীতে এনসিপির জেলা আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন এই পাঁচ নেতা। তাঁদের আচরণ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং নীতিমালাবিরোধী। কেন তাঁদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- তা লিখিতভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের সভাপতি রিফাত রশিদের বরাবর জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহীতে উত্তেজনার সূত্রপাত গত ২৯ নভেম্বর। সেদিন ঘোষিত এনসিপির জেলা আহ্বায়ক কমিটিতে আগের যুগ্ম সমন্বয়কারী সাইফুল ইসলামকে আহ্বায়ক করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে প্রতিবাদে নামেন। তারা নতুন কমিটির পরিচিতি সভায় গিয়ে বিশৃংখলা সৃষ্টি করে তা পন্ড করে দেয়। এছাড়াও সাইফুল ইসলামকে বহিষ্কারের দাবিতে এনসিপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার বলেন, “নোটিশ পেয়েছি। আমাদের পরিবর্তে তাঁদেরই কারণ দর্শানো উচিত ছিল। এই শোকজ নিয়ে আমরা ভাবছি না।”

জবাব দেবেন কি না- এ প্রশ্নে তিনি জানান, “আমরা জবাব দিতে চাই না। তারপরও বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। আলোচনা শেষে করণীয় ঠিক হবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *