আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বিকেল ৫টার দিকে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম টুটুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *