
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগষ্ঠ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মেহেদী হাসান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ আশফাকুর রহমান শেলী সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শাহরিয়ার আমিন বিপুল, সদস্য সচিব রাজশাহী জেলা সেচ্ছাসেবক দল, প্রধান পৃষ্টপোষক হিসেবে বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম গাজী, আহবায়ক ভবানীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দল ও ডি এম শাহীন সদস্য সচিব, ভবানীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দল, জাহাঙ্গীর আলম আহবায়ক, তাহেরপুর পৌরসভা ও আশরাফুল ইসলাম, সদস্য সচিব, তাহেরপুর পৌরসভা সেচ্ছাসেবক দল, রুহুল আলম সনি, যুগ্ম আহবায়ক, বাগমারা উপজেলা সেচ্ছাসেবক দল প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করেন।



