আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহবায়ক কমিটি গঠন উপলক্ষে রাজশাহী মহানগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আহবায়ক মোবাশ্বের আলী। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান জুয়েল, যুগ্ম সদস্য সচিব ফাহাবীর চৌধুরী, মাহফুজুর রহমান বাবু, সালাউদ্দিন বাপ্পি, মোফাসসিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক উদয়, সানেফ সাফওয়ান, আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলের সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

আনন্দ শোভাযাত্রাটি জিরোপয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে সাহেববাজার, সোনাদিঘির মোড়, মহিলা কলেজ, নিউ মার্কেট, আলকার মোড় হয়ে গণকপাড়া প্রধান কার্যালয়ের সামনে শেষ হয়। এ পর্যন্ত সরব পদযাত্রা আকারে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিল শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের ঐক্য, সংগঠন বিস্তার এবং রাজশাহী মহানগরে জনসম্পৃক্ততা বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, “দলীয় উদ্যোগের মাধ্যমে নগরীর সাধারণ মানুষকে আরও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে এবং জনসেবা নিশ্চিত করা হবে।”

এতে দলের কর্মী ও নেতারা আনন্দ উদযাপন করতে দেখা যায় এবং আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *