আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির শফিকুর রহমান

: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে তিনি নিজেই হেঁটে হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি বলেন, “জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। যারা আমার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ যেন আমাকে দিয়ে দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করেন।”

তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। দেশ দুর্নীতিমুক্ত না হলে কোনো কিছুই সঠিকভাবে সম্ভব হবে না। এটি সকল রাজনৈতিক দলের জন্যই জরুরি।”

এর আগে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, শফিকুর রহমান এখন শারীরিকভাবে সুস্থ। কিছুক্ষণ বিশ্রামের পর তাকে বাসায় নেওয়া হবে।

এদিকে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *