আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

মাজার জিয়ারত করে ভোটের প্রচারণা শুরু করলেন মিনু – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার জুমার নামাজের পর তিনি নেতাকর্মীদের নিয়ে হযরত শাহ মখদুম রূপোশ (র.)-এর মাজার জিয়ারত মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণার সূচনা করেন।

এর আগে দরগা জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে মিনু নগরীর ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি জনগণের দল- এ দলে কোনো ভেদাভেদ নেই, সবাই এক কাতারে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, উন্নয়নের প্রতীক; এটি দেশের সব মানুষের প্রতীক। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *