
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পোরশা-নিয়ামতপুর-সাপাহার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। দোয়া মাহফিল পরিচালনা করেন নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সহ কয়েক হাজার নেতাকর্মী।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য মাওলানা শরিফুল ইসলাম।




