
নিজস্ব প্রতিবেদক : বড়বিহানালী ইউনিয়নের কুলিবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৭ ডিসেম্বর ২০২৫) রোববার দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ আব্দুর রাজ্জাক ভাই, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু, অধ্যাপক মোঃ শামসুজজোহা সরকার বাদশা, এবং বড়বিহানালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সাবেক মেম্বার ও ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আলাউদ্দিন, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়বিহানালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সারওয়ার মিঠু ও মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মতিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন।




