আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

শফিকুল হক মিলন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রের মানসকন্যা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলেও দেশ-বিদেশের মানুষের দোয়ায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি এখন শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

রোববার বিকেলে পবার চার চিটের মোড়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পবা উপজেলা ও নওহাটা পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল-এ প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, “দেশের জন্য বেগম জিয়ার মতো ত্যাগশীল নেতা আর কেউ করেননি। অল্প বয়সে স্বামী হারানো, সন্তান হারানো, দীর্ঘ নয় বছরের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার অপসারণ—সবই তার অবদান।”

তিনি বলেন, বেগম জিয়া শুধু নারী জাগরণের নেতা নন, বরং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন ও নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া-সহ সমাজের সর্বক্ষেত্রে কাজ করেছেন। আলেম-ওলামাদের প্রতি তাঁর ভালোবাসা ও নির্যাতনের প্রতিবাদও প্রশংসনীয়। এজন্য ধর্মীয় নেতারাও তার জন্য দোয়া করছেন।

মিলন আরও বলেন, “ধানের শীষ হচ্ছে বেগম জিয়া, তারেক রহমান ও পুরো দেশবাসীর। ঘরে ঘরে এই প্রতীক পৌঁছে দিতে হবে এবং মোনাফেকদের থেকে সতর্ক থাকতে হবে।” তিনি জামায়াতে ইসলামী ও অন্যান্য দলকে দেশের স্বার্থহীন ও মোনাফেকি হিসেবে উল্লেখ করেন।

এছাড়া মিলন জানিয়ে দেন, পূর্বে কাতার সরকার বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে, এবার জার্মানির মাধ্যমে ব্যবস্থা করা হচ্ছে। তাঁকে লন্ডনে নেওয়া হবে যদি অবস্থার উন্নতি হয়। পাশাপাশি, দেশবাসীকে দোয়ার নির্দেশনা দিয়েছেন এবং বেগম জিয়াকে রাষ্ট্রীয়ভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পবা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু হেনা, সঞ্চালনা করেন সদস্য সচিব তারিকুল ইসলাম সুইট। উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *