
এসএম ইসাহক আলী রাজু , গুরুদাসপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক পৌর চেয়ারম্যান আমজাদ হোসেন এবং গুরুদাসপুর পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দুলাল সরকারের নেতৃত্বে চাঁচকৈড় রসুন হাটা থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় রসুন হাটা এসে এক পথসভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন এবং গুরুদাসপুর পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দুলাল সরকার, মোঃ ফিরোজ আহাম্মেদ, মোঃ হারুনুর রশিদ, মোঃ সরোয়ার বিশ্বাস, মোঃ মিলন আহমেদ, এম সময় হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।




