আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক – Padmatimes24

: কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা প্রমুখ।

মঙ্গলবার আয়োজিত এই ‘বিশেষ বৈঠক’ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে উপস্থিত নেতারা ইঙ্গিত দিয়েছেন, “ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো ও আঞ্চলিক সম্পর্ক” বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আজই ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন। সেই বিপ্লবের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের শীর্ষ নেতারাই পরে গঠন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার অনুযায়ী, আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এই ঘোষণাপত্র ও ‘জুলাই জাতীয় সনদ’-কে ঘিরে দেশে এক নতুন রাজনৈতিক রূপরেখা প্রণীত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এমন দিনে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের এই বৈঠককে অনেকেই দেখছেন আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে একটি তাৎপর্যপূর্ণ যোগাযোগ হিসেবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *