আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সংস্কারের পরই নির্বাচন নিয়ে ভাববো: নাহিদ – Padmatimes24

: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের নিশ্চয়তার পরেই তারা জাতীয় নির্বাচন নিয়ে ভাববেন।

রোববার মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, “আমরা শুরু থেকেই নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কে যাইনি। শুধু বলেছি, সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার শঙ্কা আছে। জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের দিকেই আমরা তাকিয়ে আছি।”

বিএনপির সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন পেছানো বা আসন ভাগাভাগি নিয়ে গালগল্প ও মিথ্যা প্রচারণা ছড়ানো হচ্ছে। আমাদের কাছে নির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংস্কারই বেশি গুরুত্বপূর্ণ। বিপ্লবের পর জনগণের কাছে আমরা বলতে চাই, দেশের পরিবর্তন আমরা এনেছি। তাই সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *