
: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল, আর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান।
সোমবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে মঈন খান বলেন, “মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আশা করি, জনগণের ভোট দেওয়ার প্রত্যাশা এবার পূরণ হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কেবল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরে পেতে পারে। জনগণের পছন্দমতো ৩০০ প্রতিনিধি বেছে নেওয়ার একমাত্র উপায় হলো নির্বাচন।”
পরে দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া করেন।




