
নিজস্ব প্রতিবেদক, বাগমারা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ উৎসাহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক যুবদল নেতা ও সম্ভাব্য প্রার্থী অধ্যাপক কামাল হোসেন। বিএনপির একাধিক প্রার্থী মাঠে থাকলেও জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি।
দলীয় কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও দীর্ঘদিন ধরে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অধ্যাপক কামাল হোসেন। সরকারি চাকরি ছেড়ে দলকে ভালোবেসে রাজনীতিতে আসা এই নেতা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সক্রিয় ছিলেন। কারাবরণ, জুলুম-নির্যাতন এবং প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দল ও জনগণের পাশে থেকেছেন। তার নেতৃত্বে বাগমারায় বিএনপি আজও সুসংগঠিত রয়েছে।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় নিয়মিত গণসংযোগ, পথসভা ও জনসমাবেশের মাধ্যমে তিনি সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সহজ-সরল ব্যক্তিত্ব, জনবান্ধব আচরণ ও স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
অধ্যাপক কামাল হোসেন বলেন,
“আমি সবসময় জনগণের পাশে থেকেছি এবং তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করেছি। মনোনয়ন পেলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে বিজয়ী হবো বলে বিশ্বাস করি।”
তিনি আরও জানান, উন্নয়ন, শিক্ষা ও স্থানীয় অবকাঠামোর উন্নয়নই তার প্রধান অগ্রাধিকার।
স্থানীয়দের মতে, অধ্যাপক কামাল হোসেনের নিরলস প্রচারণা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে। তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
এদিকে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন দৌড়ে অধ্যাপক কামাল হোসেন অন্যতম দাবিদার। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাগমারায় তার পক্ষে জনমত আরও জোরদার হচ্ছে।




