আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

পুঠিয়ায় তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়। এ উদ্যোগ গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউকে জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম। তার অনুদান কার্যক্রমে প্রায় শতাধিক দুস্থ, অসহায় এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় লন্ডন প্রবাসী ব্যারিস্টার রেজাউল করিম বলেন, “বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে আছে। তারেক রহমান ব্যক্তিগতভাবে এসব অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। দূর্গাপুর-পুঠিয়া এলাকার অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, পুঠিয়া পৌর বিএনপির আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব মাজেদলু ইসলামসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *