
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী বিভাগের সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমরান ইমন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীসহ দেশের মোট ১০টি বিভাগের নবনির্বাচিত সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে ড. আতিক মুজাহিদ, সিলেট বিভাগে এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগে আশেকিন আলম, ঢাকা বিভাগে সাইফুল্লাহ হায়দার, ফরিদপুর বিভাগে নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগে এস. এম. সুজা উদ্দীন, কুমিল্লা বিভাগে আতাউল্লাহ, খুলনা বিভাগে ফরিদুল হক এবং বরিশাল বিভাগে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবনির্বাচিত বিভাগীয় সম্পাদকদের আগামী এক মাসের মধ্যে নিজ নিজ জেলার পাশাপাশি মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।




