আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হড়গ্রাম ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীর ৫ নং হড়গ্রাম ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিলন হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম রেন্টু, হরিপুর বিএনপির আহ্বায়ক সামু হাজী, কৃষক দলের সদস্য জামিনুল ইসলাম কালু, হড়গ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজিবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *