
নিজস্ব প্রতিবেদক, বাগমারা: বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক উল্লেখ করে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে তাঁর বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার বিকেলে রাজশাহীর বাগমারার হামিরকুৎসা বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার আদায়ের আপোষহীন নেত্রী। তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন, আর তার এই অবস্থার জন্য শেখ হাসিনাই দায়ী বলে দাবি করেন তিনি।
যোগ্য ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দুলু বলেন, তৃণমূলের জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে ডিএম জিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাগমারার উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও বাঘা-চারঘাট আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ, বাগমারা আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডিএম জিয়া বলেন, কৃষি, শিক্ষা, শিল্পসহ বহু ক্ষেত্রে পিছিয়ে থাকা বাগমারাকে আধুনিক উপজেলায় রূপান্তর করতে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। তাঁর ব্যক্তিগত কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম মার্সাল, জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, তাহেরপুর পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মো. শামসুর রমান মিন্টু, ভবানীগঞ্জ পৌসভা বিএনপির সভঅপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, ভবনীগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত , রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালী প্রমূখ।
সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




