আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

কেশরহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : মোহনপুরের কেশরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভার দর্শনপাড়া মোড়ে এ বৈঠকে দাড়ি পাল্লায় মার্কায় ভোট চান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমাদের দেশের উন্নয়ন করা সম্ভব, যদি দেশে দুর্নিতি মুক্ত করা যায়। বিগত দিনে দুর্নিতি হয়েছে বলে উন্নয়ন করা সম্ভব হয়নি। সংসদে যদি ২০০ জন এমপি মনে করে যে কোথাও দুর্নিতি হতে দিবোনা, তাহলে সকল স্থানে দুর্নিতি মুক্ত হয়ে দেশের মানুণের কল্যাণে উন্নয়ন করা সম্ভব। আগামী দিনে যেন কোন দল ভোট কেন্দ্র দখল করতে না পারে, তাই আপনারা সকল ৮ টায় ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে ১২ টার মধ্যে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিবেন। তাহলে আপনারা নির্বাচনের ৩ মাস পর এ দেশের টেকসই উন্নয়ন দেখতে পাবেন।

তিনি আরো বলেন, ভোট কেন্দ্র দখল ও ভোট চুরিতে আর প্রশাসন ও পুলিশ সহযোগিতা করবেনা। তারাও এবার সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে কাজ করবেন বলে আমরা আশা করি। আপনারা কারো হুমকিতে ভয় না পেয়ে ভোট প্রদান করতে একে অপরকে বুঝাবেন। এর জন্য আমরা আপনাদের সর্বদা পাশে থাকবো ইনশাআল্লাহ।

উঠান বৈঠকে কেশরহাট জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জলিলের সভাপতিত্বে আরো উপস্থিত বক্তব্য রাখেন, মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আওয়াল, সেক্রেটারি গফুর উদ্দিন মৃধা, কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও জামায়াতে ইসলামীর একনিষ্ট কর্মী শরিফুল ইসলাম প্রমূখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *