আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ফারিয়ার পক্ষে লড়বেন স্থগিত বিএনপি নেতা ফজলুর রহমান

: রাজধানীর উত্তরায় ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারিয়া আক্তার তমার পক্ষে কোর্টে দাঁড়াতে চান বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

ফজলুর রহমান বলেন, “যেই মেয়ে আমার বাড়ির সামনে আমাকে নিয়ে অশ্লীল স্লোগান দিয়েছিল, সেই মেয়ে চাঁদাবাজিতে ধরা পড়েছে। এখন তাকে আমি ছাড়াতে চাই। এরা আমার মেয়ের মতো, এগুলোকে ঠিক করতে হবে। আমি দেশের ভালো চাই, এদেরও ভালো করতে চাই।”

তিনি অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা তাকে অপমান করেছে, যা তার জীবনে কোনো রাজনৈতিক দল আগে করেনি। ফজলুর রহমান আরও বলেন, “যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি তা এখনও বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিরা শিল্প-কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত অর্জন করেছে।”

ফজলুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের গুরুত্বেও জোর দেন। তিনি বলেন, “১৯৭১ সালের যুদ্ধকে অবমূল্যায়ন করা, ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা নিঃসন্দেহে নিন্দনীয়। যেমন কারবালার ইতিহাস মুছে ফেলা যায়নি, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও চিরস্মরণীয় থাকবে।”

উল্লেখ্য, জুলাইয়ে গণ-অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার পর ফজলুর রহমানকে ঘিরে গত ২৫ আগস্ট তার বাসার সামনে অবস্থান নিয়েছিল একদল ব্যক্তি। ওই সময় ফারিয়া তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *