আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বিএনপি-জামায়াত সংঘ’র্ষে আ’হত ৩৫ – Padmatimes24

: চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় নেতা রুমিন ফারহানার বিকৃত ছবি পোস্ট করেন। এ নিয়ে বৃহস্পতিবার থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াত কর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে ৫ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যদিকে, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান বলেন, “বিষয়টি আমি নিজে দেখছি। ইতিমধ্যে ক্ষমা চাওয়া হয়েছে। এরপরও হামলা চালানো দুঃখজনক।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *