
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগমারার কোটগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে গোবিন্দপাড়া ইউনিয়নের কোটগাম ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কোটগ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জাবেদ আলী খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাজশাহী–৪ (বাগমারা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জিসাসের সভাপতি আব্দুল জলিল, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন আদরী, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামনুর রশীদ, তরুণ দলের উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ রানা, সাবেক সেনা কর্মকর্তা আকরাম আলী খান, ইউপি সদস্য আনসার আলী, মাস্টার মহাসিন আলী, ডাঃ মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ আলী, মাস্টার এজাহারুল ইসলাম, যুবনেতা হাসান, ছাত্রনেতা শাহী আলম শান্ত, রাসেল রানা, এনামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সাগর আলী প্রামাণিক।




