আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ‘ক্রিটিক্যাল’

: রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এখনো জীবিত আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার পর সাংবাদিকদের তিনি বলেন, “রাত ৮টার দিকে ওনার অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল; প্রেশার ও পালস কমে গিয়েছিল। পরে আবার কিছুটা সেটেল করে। এখন অবস্থা ক্রিটিক্যাল, আগের চেয়েও অবনতি হয়েছে। তবে তিনি এখনো জীবিত আছেন।”

এদিকে, গত কয়েক দিনের মতো শনিবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালে অবস্থানরত তাঁর সাবেক ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন। কোনো পরিবর্তন হলে পরিবার থেকেই জানানো হবে।”

এর আগে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও ভুলবশত তাঁর মৃত্যুর একটি সংবাদ শেয়ার করা হয়েছিল, যা নিয়ে স্বজনেরা গভীর দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা জটিলতায় গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। কয়েক বছর ধরে তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন। স্ট্রোকের কারণে তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *