আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রাম দল–কুয়েত শাখার সদস্য আবদুল মান্নানের উদ্যোগে মির্জাপুর হামিউস সুন্নাহ নুরানী হাফিজিয়া ও ক্বওমী মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

মাহফিলে প্রায় ২০০ শিক্ষার্থী নিয়ে কোরআন খতম করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আয়োজক আবদুল মান্নান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা তার রাজনৈতিক ত্যাগ স্মরণ করছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি।” অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শিমুল মির্জা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ বিশারত আলী সরদার, দাইপুখুরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুস সালাম, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সনি, দাইপুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাসুদ রানা পাইলট, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাবু আলী ও সাধারণ সম্পাদক আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে ৩৫০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *