আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

দেশের জনগণের প্রতি বিএনপি আস্থাশীল : রায়হান – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : “জনগণ আমাদের অনুপ্রেরণা, এ দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক। জনগণ যতবার স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে আয়োজিত ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

জেলা বিএনপির নেতা রায়হান বলেন,“বিএনপি কখনো জনগণের ওপর থেকে আস্থা হারায়নি। জনগণ সবসময় আমাদের পাশে থেকেছে, কারণ তারা জানে বিএনপি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার রাজনীতি করে। আমরা বিশ্বাস করি- জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। যে শক্তি দিয়ে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব।”

রায়হান আরও বলেন,“পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। গত ১৭ বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি বিশ্বাস করে- জনগণই দেশের আসল মালিক। তাদের আস্থা ও ভালোবাসা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *