আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে জাহিদ-বাকের – Padmatimes24

: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টায় এই দুটি কমিটি ঘোষণা করা হয়। মাত্র এক সপ্তাহ আগে সংগঠনটি তাদের নাম পরিবর্তন করে “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)” থেকে “জাতীয় ছাত্রশক্তি” নাম গ্রহণ করে। নাম পরিবর্তনের পরই সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং তিন সদস্যের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হলো।

নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার- দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে জাহিদ ছিলেন বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব, আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

আংশিক চার সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম, আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলম। সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার- উভয়েই বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল্লাহ। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *