আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বেগম জিয়া শত নির্যাতন ও জীবনের তোয়াক্কা না করে দেশেই আছেন : মিলন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শত নির্যাতন, কারাবরণ এবং মৃত্যুঝুঁকির মুখেও দেশ ছেড়ে যাননি- তিনি দেশ ও দেশের মানুষকে কখনো আলাদা করে দেখেননি বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার বিকেলে নওহাটা পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিন্দুরকুসুম্বী ভোটকেন্দ্র নির্বাচনী কমিটি গঠনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিলন বলেন, “ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের শত নির্যাতন ও বিনা চিকিৎসায় মৃত্যুমুখে পড়েও বেগম জিয়া দেশ ছাড়ার কথা বলেননি। সৃষ্টিকর্তা তাঁকে এখনো বাঁচিয়ে রেখেছেন দেশের মানুষের কল্যাণে।”

তিনি আরও বলেন, “খুনি হাসিনা বারবার দেশ ছেড়ে পালিয়েছেন। সর্বশেষ গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রাণভয়ে ভারতে পালিয়ে গেছেন।”

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মিলন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে কাজ করছে। কিন্তু একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রতিটি আসনে প্রার্থী ঠিক করলেও ঢাকায় বসে নির্বাচন বানচালের চেষ্টা করছে।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মিলন বলেন, “জামায়াত একটি মোনাফেক দল। ১৯৪৭ সালে তারা ভারতের পক্ষে কাজ করেছে, আবার ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের পরও তারা শিক্ষা নেয়নি, বরং এখন আবার ভারতের দালালী শুরু করেছে।” তিনি এই ‘মোনাফেক দল’ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপি নেতার দাবি, এবারের নির্বাচন প্রতিহিংসামুক্ত ও সুষ্ঠু করার জন্য বিএনপি কাজ করছে। কিন্তু জামায়াতসহ সমমনা কয়েকটি দল নির্বাচন বানচাল ও ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্রে লিপ্ত। এজন্য প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পাইকপাড়া মোড়ে বিএনপির কার্যালয় উদ্বোধন করেন এডভোকেট শফিকুল হক মিলন।

সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *