আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াতের আমির

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির।

: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নিইনি, করবও না।”

বিদেশ সফর নিয়ে শফিকুর রহমান বলেন, “প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতে আমি আপ্লুত। তারা দেশের প্রতি গভীর ভালোবাসা ও প্রত্যাশা পোষণ করেন। কিন্তু তাদের সীমাহীন অবদানের পরও আমরা এখনো যথাযথ সম্মান দিতে পারিনি।”

তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর। তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *