
: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তা গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে এসে দুটি ফুলের তোড়া আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।




