আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত – Padmatimes24

: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিএনপি আগামীকাল শুরু হওয়ার কথা থাকা ‘মশাল রোড শো’ স্থগিত করেছে।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামীকাল ১ ডিসেম্বর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিএনপির বিজয়ের মাস উদ্‌যাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

রিজভী বলেন, “আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি।”

তিনি আরও জানান, “আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা দেশে, বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টারে। রোড শো শুরু হয়ে বিভিন্ন বিভাগে সভা অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমানে আমরা এই কর্মসূচি স্থগিত করেছি।”

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রিজভী বলেন, “এই অবস্থার মধ্যে আমাদের কাছে কোনো আপডেট নেই। যথাসময়ে উপযুক্ত মনে হলে তিনি আসবেন। প্রতি মুহূর্তে দায়িত্বশীল চিকিৎসকদের সঙ্গে তারেক রহমানের যোগাযোগ রয়েছে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *