
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ভবানীগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গাফফার এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। পরে তার সুস্বাস্থ্য ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।




